Uncategorized

১০ বছর ধরে পাথর ভেবে বোমার উপর পেটানো হচ্ছিল কাপড়! অবশেষে…

কক্সবাজারের রামুর কাউয়ারখোপ ইউনিয়নে পাথর ভেবে বোমার উপর কাপড় ধোয়ায় ব্যস্ত স্থানীয়রা। পরে বোমা সদৃশ এই বস্তু উদ্ধার করে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকা থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, প্রায় এক দশক আগে পুকুরে পাওয়া এই বস্তুটিকে সাধারণ পাথর মনে করে তারা কাপড় ধোয়ার কাজে ব্যবহার করে আসছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা। বর্তমানে স্থানটি নিরাপত্তা নজরদারিতে রাখা হয়েছে। সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং বস্তুটির ভেতরে এখনো কোনো কার্যকর বিস্ফোরক আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়ার মতে, এর আকৃতি দেখে স্পষ্ট বোঝা যায় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। ওই সময় এই অঞ্চলে জাপানিদের ব্যাপক তৎপরতা ছিল। তিনি মনে করেন,যদি এতে বিস্ফোরক থাকে, তবে জননিরাপত্তার খাতিরে এটি দ্রুত নিষ্ক্রিয় করা প্রয়োজন। আর যদি এটি অকার্যকর হয়, তবে রামুর ইতিহাসের অংশ হিসেবে এটি স্মারক হিসেবে সংরক্ষণ করা উচিত।

দীর্ঘ ১০ বছর ধরে একটি সম্ভাব্য বোমার ওপর কাপড় ধোয়ার এই ঘটনা এখন স্থানীয়দের মাঝে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button