Uncategorized

চট্টগ্রামে নলকূপের গর্তে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান

চট্টগ্রামের রাউজানে নলকূপের গর্তে পড়ে যাওয়া ৫ বছরের শিশু মিসবাহকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

শিশুটির নাম মিসবাহ (৫), সে স্থানীয় দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, শিশুটি নলকূপের প্রায় ৩০ ফুট গভীরে আটকা পড়ে আছে।

বিকেল ৫টা ২০ মিনিটে খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা টর্চলাইট ও গাছের ডাল ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের বা ধরে রাখার চেষ্টা চালান।

অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোরে অনুরূপ একটি ঘটনায় ৩২ ঘণ্টার অভিযানের পর এক শিশুকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সেই অভিজ্ঞতা মাথায় রেখে অত্যন্ত গুরুত্বের সাথে রাউজানের এই অভিযান পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button