বাংলাদেশঅপরাধনির্বাচন

রাজশাহীতে পে/ট্রোল বো/মা ও ক/ক/টে/ল উদ্ধার

রাজশাহীতে অভিযান চালিয়ে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৫। বুধবার দুপুরে র‌্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এসব পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয় এবং পরে সেগুলো চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে বাধাগ্রস্ত করা বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এগুলো মজুত রাখা হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button