
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই ফোনালাপে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।
ড. আল-খুলাইফি তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, তিনি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন এবং নির্বাচনে দলের বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি কাতার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন, যাতে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থ আরও এগিয়ে যায়।
বিশ্লেষকদের মতে, নতুন সরকার গঠনের পর এই ফোনালাপ বাংলাদেশ ও কাতারের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতার ধারাবাহিকতারই প্রতিফলন।



