বাংলাদেশ
‘ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই’

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ যাত্রার সময় চাঁদাবাজি বা অনৈতিক সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। মন্ত্রণালয়ে প্রস্তুতি সভার পরে তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত, হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও পরিবহন শ্রমিক নেতারা সক্রিয়ভাবে মনিটরিং করছেন।
মন্ত্রী আরও বলেন, সকল সংশ্লিষ্টরা দায়িত্ব নিয়ে কাজ করছেন যাতে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন হয়।



