রাজনীতি

সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তীদের মিলিটারি ট্রেনিং দিতে হবে: নাসীরুদ্দীন

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের সীমান্ত সুরক্ষা জোরদারে সীমান্তবর্তী এলাকার জনগণকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোডে অনুষ্ঠিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত ইস্যু জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত। তাই এ বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে সব পক্ষকে একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উমামা ফাতেমাসহ বিভিন্ন তরুণ রাজনৈতিক নেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button