বাংলাদেশ

কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাবার বকাঝকার পর রিয়াদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াদ কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকার বাসিন্দা রিপনের ছেলে।

শিশুটির মা হাসি আক্তার জানান, সামান্য একটি বিষয় নিয়ে তার বাবা বকাঝকা করেছিলেন। এরপর অভিমান করে রিয়াদ বাসার বারান্দায় গলায় ফাঁস দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button