ফুটবলখেলাধুলা

রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে খেলার পাশাপাশি আলোচনার জন্ম দিয়েছে লিওনেল মেসি ও ম্যাচ রেফারির মধ্যে হওয়া এক সংক্ষিপ্ত বাকবিতণ্ডা। ম্যাচ চলাকালীন এই ঘটনাটি দ্রুতই দর্শক ও ফুটবলপ্রেমীদের নজর কাড়ে।

প্রথমার্ধে এক ফ্রি কিকের আগে পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরো আর্জেন্টিনার ডিফেন্সিভ ওয়ালে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়দের নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন। সে সময় রেফারির কথা বলার ভঙ্গি ও আচরণে অসন্তুষ্ট হন অধিনায়ক লিওনেল মেসি। সঙ্গে সঙ্গেই তিনি আপত্তি জানিয়ে বলেন, ‘আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন।’

ফ্রি কিক শেষ হওয়ার পরও দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন চলতে দেখা যায়। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, মেসি আবারও রেফারির কাছে গিয়ে শান্তভাবে নিজের অবস্থান তুলে ধরেন। ঠোঁটের নড়াচড়া দেখে ধারণা করা যায়, তিনি বলছিলেন, ‘আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি তো আপনাকে সম্মান দিয়েই কথা বলছি।’

যদিও কথোপকথনে দৃঢ় অবস্থান নিয়েছিলেন মেসি, পুরো সময় তিনি সংযত ছিলেন। হাত পেছনে রেখে শান্তভাবেই নিজের বক্তব্য রেফারির কাছে তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক।

৩৮ বছর বয়সী পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরো ইউরোপের উদীয়মান রেফারিদের একজন হিসেবে পরিচিত। পর্তুগালের ভিলা নোভা দে ফামালিসাওয়ে জন্ম নেওয়া এই কর্মকর্তা ২০১৫ সালে দেশটির শীর্ষ ফুটবল লিগে অভিষেক করেন। এক বছর পরই তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি লাভ করেন।

পরবর্তীতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং ২০২৫ সালের উয়েফা সুপার কাপসহ ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসরে দায়িত্ব পালন করেন পিনেইরো। সেই অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই তিনি ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলে জায়গা করে নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button