গ্রাম বাংলাদেশবাংলা

মুখ সামলান আর তা নাহলে শরীর সামলাতে পারবেন না: এমপি খোকন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কিছু বেয়াদব জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মুখ সামলান আর তা নাহলে শরীর কিন্তু সামলাতে পারবেন না।

মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর নুতন আন্ডারচর আড়িয়াল খাঁ নদীর তীর প্রতিরক্ষা কাজের কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খোকন তালুকদার বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের সকল মানুষের। জুলাইয়ে এমনও মা আছে যার দুটি সন্তান হারিয়েছেন, তাদের কষ্ট অনেক। যারা গুম ও খুন হয়েছে তাদেরও কষ্ট অনেক। এ সকল পরিবারের প্রতি আমরা পাশে থাকতে চাই। আমরা আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে শান্তি এনে দিতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট খবর

Back to top button