গ্রাম বাংলাদেশবাংলা

‎গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত বৃদ্ধ

গাইবান্ধা প্রতিনিধি: ‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল চালক রামিম মিয়া (১৫) আহত হয়েছেন।
‎
‎মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকার স’ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত আব্দুল হামিদ বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের কলেরকুয়া এলাকার মৃত খুজিয়া মাহমুদের ছেলে। আহত রামিম মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আব্দুল হামিদ জহুরুলের মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে মোটরসাইকেল চালক রামিম মিয়াও আহত হন। ‎পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। আহত রামিম মিয়ার চিকিৎসা চলছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button