ফুটবলখেলাধুলা

বাবা হারালেন লিওনেল মেসি

বাংলা টিভি ডেস্ক: আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। দেশটির সংবাদমাধ্যম ইনফোবায়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত রাতে রোসারিওর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হোর্হে মেসি। শুক্রবার রোজারিওর একটি হাসপাতালে রাত ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইনফোবায়ে।

হোর্হে মেসিকে ছেলের ক্যারিয়ারের এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো। যিনি মাঠে তার শুরুর দিনগুলো থেকে শুরু করে খেলার ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠা পর্যন্ত তাঁর পাশে ছিলেন। হোর্হে মেসির প্রতিনিধিত্ব করতেন। তার পক্ষে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক সংস্থার সাথে আলোচনা পরিচালনা করতেন এবং ব্যবসা গড়ে তোলার সাথেও জড়িত ছিলেন।

বার্সেলোনায় মেসির শুরুর দিনগুলোতেও বাবার উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। নতুন দেশ, নতুন পরিবেশ ও পেশাদার ফুটবলে মানিয়ে নেওয়ার কঠিন সময়ে ছেলের পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন হোর্হে।

সময়ের সঙ্গে লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠলেও বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। মেসির ক্যারিয়ারের উত্থান, সাফল্য এবং বিভিন্ন সংকট; সবকিছুতেই হোর্হে ছিলেন তার অন্যতম আস্থার মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button