আন্তর্জাতিকইন্ডিয়া

ভারতে জরুরি অবতরণ করতে গিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের পুনের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানটিরও সামান্য ক্ষতি হয়েছে।

রোববার (৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে বিমানবন্দর এলাকার ভেতরে রানওয়ের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কম উচ্চতায় উড়ছিল। পরে জরুরি অবতরণের সময় সেটি একপাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়।

এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি একই বিমানবন্দরের কাছাকাছি একটি লিয়ারজেট ৪৫ বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের তৎকালীন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হন।

ওই দুর্ঘটনায় ৬৬ বছর বয়সী অজিত পাওয়ারের সঙ্গে থাকা তার দেহরক্ষী, একজন সহকারী এবং বিমানের দুই ককপিট ক্রু নিহত হন। দুর্ঘটনার কারণ জানতে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তদন্ত করছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে সংস্থাটি চূড়ান্ত প্রতিবেদন দিতে পারে বলে জানা গেছে।

এদিকে, চলতি বছরের ১৩ মে বারামতির কাছাকাছি আরও একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। গোজুবাভি গ্রামের কাছে অবতরণের ঠিক আগে বিমানটির একটি অংশ বিদ্যুতের খুঁটিতে আঘাত করলে সেটি বিধ্বস্ত হয়। তবে ওই ঘটনায় শিক্ষানবিস পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিচু দিয়ে উড়ছিল। জরুরি অবতরণের সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগার পর বিমানটি মাটিতে আছড়ে পড়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button