শিক্ষা

২২৬ মাদরাসার কোনো শিক্ষার্থী পাস করেনি

বাংলা টিভি ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি ফল বিপর্যয় ঘটেছে মাদরাসা শিক্ষা বোর্ডে। দাখিল পরীক্ষায় ২২৬টি মাদরাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, ৮৮টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মোট ৯ হাজার ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২২৬টির পাসের হার শূন্য শতাংশ। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। বিপরীতে ৮৮টি প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ।

এছাড়া মাদরাসা বোর্ডের ২৫৬টি প্রতিষ্ঠানের পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে, ৬০৩টির ১০ থেকে ২০ শতাংশের মধ্যে এবং ৩ হাজার ৬০১টির পাসের হার ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে রয়েছে। আর ৪ হাজার ৩৬৭টি প্রতিষ্ঠানে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করলেও শতভাগ পাসের হার অর্জন করতে পারেনি।

প্রতিষ্ঠানভিত্তিক এই চিত্রে সাধারণ শিক্ষা বোর্ডের তুলনায় মাদরাসা বোর্ডে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন ১৮ হাজার ৪২২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির পাসের হার শূন্য শতাংশ। অন্যদিকে, শতভাগ পাসের প্রতিষ্ঠান সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ৪৯২টি।

সংশ্লিষ্ট খবর

Back to top button