ট্রেন কাটা পড়ে মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি( ডিজিটাল): চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামের এক মাদ্রাসার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সময় শহরের ছায়াবানী রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েবা আক্তার চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী এলাকার তাজুল ইসলাম ও আমেনা বেগম দম্পতির মেয়ে। তার রোল নম্বর ৫৬ এবং শিক্ষাবর্ষ ছিল ২০২৬-২০২৭।
স্থানীয় ও মাদ্রাসাসূত্রে জানা যায়, আজ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আনন্দমুখর ওই পরিবেশের মধ্যেই দুপুর দুইটার দিকে ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবার মৃত্যুর সংবাদটি এসে পৌঁছায়। এতে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ছায়াবাণী রেলক্রসিং পার হয়ে কিছুটা পূর্বে পৌঁছালে পথচারী ওই শিক্ষার্থী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে নিহতের কাছে থাকা চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদরাসার একটি পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে নিহতের কাছে থাকা চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদরাসার একটি পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের সঠিক পরিচয় নিশ্চিত করে স্বজনদের খবর দেওয়ার চেষ্টা চলছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



