গ্রাম বাংলাদেশবাংলা

লালমোহনে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ভোলা (ডিজিটাল) প্রতিনিধি: ভোলার লালমোহনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আব্দুল্লাহ লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার নিচে পড়ে যায় শিশুটি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে ঘটনাস্থল থেকে আহত শিশুটিকে ওই অটোরিকশাযোগে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আব্দুল্লাহ তার নানাবাড়ি পশ্চিম চরউমেদ এলাকায় বেড়াতে এসেছিল।

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button