বাংলাদেশসরকার

তারেক রহমানের ভারত সফরে ঢাকার ৩ শর্ত

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের পক্ষ থেকে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দেওয়া হয়েছে। এমন পরিবেশ নিশ্চিত না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে এসব বিষয়ে দিল্লির কাছ থেকে ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের প্রতি প্রয়োজনীয় বার্তাও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলার মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button