আন্তর্জাতিকইন্ডিয়া

মেট্রোতে গোপনে নারীর ছবি তোলার অভিযোগে নিরাপত্তাকর্মী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লি মেট্রোর একটি ট্রেনে নারী যাত্রীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলার অভিযোগে সিআইএসএফের এক নিরাপত্তা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এইমস মেট্রো স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনের কামরায় ওই কর্মকর্তার আচরণ সন্দেহজনক মনে হলে কয়েকজন যাত্রী তাকে ঘিরে ধরেন। পরে তার মোবাইল ফোনের গ্যালারি দেখতে চাইলে সেখানে এক নারী যাত্রীর ছবি পাওয়া যায়। যাত্রীরা ছবিগুলো মুছে ফেলার জন্য কর্মকর্তাকে চাপ দেন।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং যাত্রীদের সঙ্গে ওই নিরাপত্তা কর্মকর্তার হাতাহাতির ঘটনাও ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে।

ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসার পর অভিযুক্ত সিআইএসএফ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইএসএফ।

অন্যদিকে মেট্রো পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ না করায় বিষয়টি বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সিআইএসএফ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button