গ্রাম বাংলাদেশবাংলা

পুকুরে ডুবে ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলো—সতেরো পাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) এবং তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)।

জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে দুই চাচাতো ভাই পানিতে নামে। একপর্যায়ে তারা নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুদের মা পুকুরপাড়ে গিয়ে পানিতে একজনকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর আহমেদ বলেন, নিহতের লাশ জানাজানি হওয়ার আগেই দাফন সম্পূর্ণ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button