গ্রাম বাংলাদেশবাংলা

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট গ্রামের রউফ মিয়ার ছেলে মুন্নাফ মিয়া (২২) ও একই গ্রামের মৃত ঘুমন চন্দ্র দাসের ছেলে শুভ চন্দ্র দাস (২৫)।

ডিবি পুলিশ জানান, একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতশুক্রবার (১৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুলসীঘাট গ্রামে অভিযান চালায়। অভিযানকালে পলাতক আসামি রউফ মিয়ার বসতবাড়ির একটি শয়নকক্ষ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনের সময় মুন্নাফ মিয়া ও শুভ চন্দ্র দাসকে আটক করা হয়। পরে মুন্নাফের পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩০টি ইয়াবা ট্যাবলেট এবং শুভর পরিহিত গ্যাভার্ডিন প্যান্টের সামনের ডান পকেট থেকে আরও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়।

‎এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক মুন্নাফ মিয়া ও শুভ চন্দ্র দাস এবং পলাতক রউফ মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button