গ্রাম বাংলাদেশবাংলা

শিবচরে পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় একটি পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরের কান্দি গ্রামের দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসা সংলগ্ন পরিত্যক্ত জায়গায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর সোয়া ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ২০ থেকে ২৩ বছর বলে ধারণা করা হচ্ছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button