বাংলাদেশ

রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক

বাংলা টিভি ডেস্ক: রংপুরের সরকারি বিনোদন উদ্যান চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সেখানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৩ জন তরুণ ও ১৪ জন তরুণীকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, চিড়িয়াখানার বিভিন্ন বেঞ্চ, বিশ্রাম নেওয়ার শেড এবং দর্শনার্থীদের তুলনামূলক কম যাতায়াত করা স্থান থেকে তাদের আটক করা হয়েছে। এসব স্থানে তারা আপত্তিকর কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

২৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের। তিনি জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। পরে আটক ব্যক্তিদের কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button