বাংলাদেশ

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

বাংলা টিভি ডেস্ক: বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে বঙ্গভবন থেকে বিদায় নেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

বঙ্গভবন থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তাকে বহনকারী গাড়িবহর বঙ্গভবন প্রাঙ্গণ থেকে বের হয়ে যাচ্ছে। এর আগে বঙ্গভবনের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বিদায় জানান।

বিদায়ের আনুষ্ঠানিকতায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড অব অনার গ্রহণের পাশাপাশি উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গভবন ছাড়ার আগে হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। পরে নির্ধারিত প্রটোকল অনুসরণ করে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

এদিকে, দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী হিসেবে জামায়াতের অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button