৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধন আনার পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর এবার সাংবিধানিক নিয়মে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। তার মতে, রাষ্ট্রপতি নির্বাচন এভাবেই হওয়া উচিত।
তিনি আরও বলেন, এমন নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার সুযোগ দেখতে পাবে।
সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধন নিয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দলের প্রতিনিধিরা যোগ দেননি। তবে আগামী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের আলোকে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের আগেই সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।



