বাংলাদেশ

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে অগ্রিম শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান।

অলি আহমদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিনি দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন। রাষ্ট্রপতি হিসেবে তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।

এ সময় রাষ্ট্রপতি নির্বাচনে তাকে যারা সমর্থন করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন অলি আহমদ। তিনি বলেন, যারা তার পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button