মানবিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন বাংলা টিভির আওলাদ

নীলফামারী ডিজিটাল) প্রতিনিধি: “সত্যের সন্ধানে, একতার বন্ধনে”—এই অঙ্গীকারকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষে নীলফামারীতে আত্মপ্রকাশ করেছে এ নিউজ নেটওয়ার্ক টিম।
শুক্রবার (২১ আগস্ট) নীলফামারীর আশা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ নিউজ নেটওয়ার্ক টিমের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ছয়জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলা টিভির নীলফামারী জেলা (ডিজিটাল) প্রতিনিধি আজাদ হোসেন আওলাদ মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, সাংবাদিক আজাদ হোসেন আওলাদ মিয়া দীর্ঘদিন ধরে নীলফামারী জেলার অসহায়, সুবিধাবঞ্চিত ও মানবিক সহায়তার প্রত্যাশী মানুষের নানা সমস্যা ও দুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরে আসছেন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার বিষয়গুলোও সংবাদমাধ্যমে তুলে ধরছেন তিনি। এর ফলেই তাকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চ্যানেল ওয়ানের প্রতিনিধি ও এ নিউজ নেটওয়ার্ক টিম নীলফামারীর আহ্বায়ক আবু সাইদ আপু, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম বুলু, নীলফামারী প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আবুল হোসেন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজু, এ নিউজ নেটওয়ার্ক টিমের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রতিনিধি আল মিজানসহ বিভিন্ন টেলিভিশন, জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।



