বাংলাদেশ

আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার

বাংলা টিভি ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ রোববার প্রথমবারের মতো বঙ্গভবনে নিজ কার্যালয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হবে।

এর আগে শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর শনিবার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর মধ্য দিয়েই রাষ্ট্রপতি হিসেবে তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব পালনের সূচনা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button