গ্রাম বাংলাদেশবাংলা

দুই হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

​চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) ও তার মা ছেমন খাতুনকে (৬০) আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের আরাফাত হোটেলের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে মা-ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, গ্রেফতার আব্দুল মান্নান ও তার মা ছেমন খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button