গ্রাম বাংলাদেশবাংলা

‘আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করতে হবে’

নীলফামারী (ডিজিটাল) প্রতিনিধি: শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রত্যয় নিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে সোনামণি আইডিয়াল স্কুল। এ উপলক্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে লেখক ও কলামিস্ট আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহাফুজ রহমান, উপজেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কাওছার হামিদ প্রমুখ

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আজিজ। তিনি বিদ্যালয়ের দীর্ঘ ২৭ বছরের পথচলা, শিক্ষার্থীদের সাফল্য এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

স্কুলে প্রতিষ্ঠাতা আলী আকবর বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোনামণি আইডিয়াল স্কুলের ২৭ বছরের পথচলায় শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button