বিনোদন

আল্লাহর রহমতে নিরাপদে আছি: নেপাল থেকে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: নেপালে আকস্মিক বন্যা ও ভূমিকম্পের খবরে উদ্বেগ তৈরি হয়েছিল ঢালিউড নায়িকা অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমকে নিয়ে। দেশটিতে অবস্থান করায় তাদের নিরাপত্তা নিয়ে ভক্ত, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।

তবে সেই উদ্বেগ দূর করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার খবর জানিয়েছেন অপু বিশ্বাস। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় তিনি জানান, নেপালে ভয়াবহ দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জন তাদের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নিচ্ছেন।

অপু বলেন, সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য তিনি হৃদয় থেকে কৃতজ্ঞ। মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং দলের সবাই সুস্থ ও ভালো আছেন।

চলতি মাসের শুরুতেই ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এছাড়া কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button