বাংলাদেশ

পায়ুপথ থেকে বের করা হলো কনডমে বাঁধা হেরোইন

নাটোর প্রতিনিধি( ডিজিটাল): নাটোরে মাদকবিরোধী অভিযানে একটি প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৫। অভিযানের সময় তাদের কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে মিন্টু (৪৫) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার মৈশালবাড়ি গ্রামের আখতারের ছেলে শাকিবুর (৩৮)।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে স্টেশন বাজার এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। পরে আটক দুজনের শরীরে তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা মাদকের সন্ধান পাওয়া যায়। একপর্যায়ে তাদের পায়ুপথে কনডমে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, হেরোইনের চালানটি কুষ্টিয়া থেকে জয়পুরহাটে নেওয়া হচ্ছিল।

নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button