
বাংলা টিভি ডেস্ক: বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির ঘটনায় দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
মামলাগুলো ২০০৭ সালে দায়ের করা হয়েছিল। এতে সরকারি বাড়ি বিক্রির ক্ষেত্রে বিনা দরপত্রে লেনদেনের মাধ্যমে মোট ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগ আনা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত ১৫টি মামলাতেই মির্জা আব্বাসকে খালাস দেন।



