বাংলাদেশ

শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে একসঙ্গে তিনটি সাপের দেখা মিলেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯তলার করিডোরে প্রথমে দুটি এবং কিছুক্ষণ পর আরও একটি সাপ দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। ওই তলাতেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয় অবস্থিত।

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বলেন, করিডোরে সাপ দেখা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাটি সত্য।

প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে আসার পর করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। পরে একই স্থানে আরও একটি সাপের দেখা মেলে। সাপগুলো করিডোরে ছোটাছুটি করতে থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলোর প্রজাতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সচিবালয়ের ১৯তলার মতো উঁচু একটি ভবনের করিডোরে সাপের উপস্থিতিতে বিস্মিত হয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা, ভবনের ভেতরের কোনো স্টোররুম বা অন্য কোনো জায়গায় আরও সাপ থাকতে পারে। এ আশঙ্কায় অনেকের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button