গ্রাম বাংলাদেশবাংলা

জলঢাকায় এ নিউজ নেটওয়ার্কের ফর্ম বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত

নীলফামারী (ডিজিটাল) প্রতিনিধি: “সত্যের সন্ধানে, একতার বন্ধনে”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘এ নিউজ নেটওয়ার্ক’ জলঢাকা উপ-কমিটির ফর্ম বিতরণ ও আলোচনা সভা। অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বৃহস্পতিবার বিকেল ৫টায় ‘এ নিউজ নেটওয়ার্ক’ জলঢাকা উপ-কমিটির ফর্ম বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

গোলাম রব্বানী ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক ও চ্যানেল ওয়ানের রিপোর্টার আবু সাঈদ অপু।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আজিজুল ইসলাম বুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা টিভির নীলফামারী জেলা প্রতিনিধি আজাদ হোসেন আওলাদ মিয়া, যুগ্ম আহ্বায়ক ও জেলা প্রতিনিধি মো. তারাজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আল মিজান।

সংশ্লিষ্ট খবর

Back to top button