গ্রাম বাংলাদেশবাংলা

গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে একসঙ্গে ডুবে প্রাণ হারিয়েছে ৫ শিশু।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেড়টার দিকে সদর উপজেলার চর চাকলা গ্রামে মরা পাগলা নদীতে ঘটেছে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ।

তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button