বাংলাদেশ

কালিয়াকৈরে ডাকাতি হওয়া ৫ গরু উদ্ধার, দুই নারীসহ আটক ৩

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতি হওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মজিদচালা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মজিদচালা এলাকার মুজিবুর রহমানের বাড়িতে ডাকাতি হওয়া গরু রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে পাঁচটি গরু উদ্ধার করা হয়।

এ সময় মুজিবুর রহমান, সালমা বেগম ও রোমানা নামে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলো বর্তমানে থানায় রাখা হয়েছে।

ওসি বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকেই গরুগুলো উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটির বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button