গ্রাম বাংলাদেশবাংলা
১৫ মামলার আসামি ‘কানা জসিম’ ইয়াবাসহ গ্রেপ্তার

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরে ১৫টি মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ মাদক কারবারি মো. জসিম উদ্দিন ওরফে কানা জসিম (৪০)-কে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) রাতে হাইমচর থানার দক্ষিণ আলগী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাইমচর থানার ওসি মো. শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দক্ষিণ আলগী গ্রামের ইব্রাহিম ভূঁঞা বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১৫টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। আজ সোমবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।



