গ্রাম বাংলাদেশবাংলা

তরুণের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে টাকার বিনিময়ে এক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের সময় এলাকাবাসীর ধাওয়ায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের ঢাডিরহাট এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের সময় অভিযুক্ত তরুণী ও ফারুক নামে এক তরুণকে আটক করে পুলিশ। এ সময় বাকিরা সদস্যরা পালিয়ে যায়।

আটককৃত ফারুক বগুলাডাঙ্গী গ্রামের ওয়াহেদ আলী ছেলে।

জানা যায়, ঢাডীরহাট গ্রামে ফারুক নামে এক তরুণের বাড়িতে উঠতি বয়সী এক তরুণীকে টাকার বিনিময়ে অনৈতিক কাজের জন্য ভাড়া করা হয়। এমন একটি খবর গোপনে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে অনৈতিক কার্যকলাপের সময় এক তরুণ ও তরুণী আটক করে। এরপর সন্দেহজনক পরিস্থিতি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার মূল রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

ভূল্লী থানা পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে এক তরুণ ও এক তরুণীকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button