বিনোদনঅন্যান্য

ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে

বাংলা টিভি ডেস্ক: ক্যানসারের সাথে লড়াইয়ের দিনগুলোতে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত, প্রার্থনা মানসিক ও আধ্যাত্মিক শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে নিজের ক্যানসার জয়ের আবেগঘন অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে নওমান ইজাজের লিম্ফোমা ও একটি টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেমোথেরাপির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সেই মুহূর্তগুলোর স্মৃতিচারণ করে নওমান ইজাজ বলেন, ‘আমার রোগ শনাক্তের পর বন্ধু গোহর বাট নিয়মিত সূরা আর-রহমান পাঠের পরামর্শ দেন। আলহামদুলিল্লাহ, সূরা তিলাওয়াত শুরু করার পর চিকিৎসকেরা আর কোনো টিউমার খুঁজে পাননি।’

এই পাকিস্তানি তারকা বিশ্বাস করেন, তার সুস্থ হয়ে ওঠার পেছনে সূরা আর-রহমান পাঠ ও ঐশ্বরিক অনুগ্রহ অলৌকিক ভূমিকা পালন করেছে। কেমোথেরাপি শুরু হওয়ার ঠিক আগেই চিকিৎসকেরা দ্বিতীয় টিউমারটি আর পাননি। সেই ঘটনার পর থেকে তিনি নিয়মিত প্রতিদিন সূরা আর-রহমান তিলাওয়াত করছেন এবং এই অধ্যায়কে জীবনের অন্যতম গভীর পরিবর্তনকারী অভিজ্ঞতা হিসেবে দেখেন।

পাকিস্তান ড্রামা ও চলচ্চিত্র জগতের অন্যতম প্রবীণ অভিনেতা নওমান ইজাজ। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘পারিজাদ’, ‘সাং-ই-মাহ’, ‘ক্যায়সি তেরি খুদগার্জি’ ও ‘রকিব সে’। এ ছাড়া ‘রামচাঁদ পাকিস্তানি’ ও ‘ভিরসা’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button