বাংলাদেশপ্রধানমন্ত্রী

জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বাংলা টিভি ডেস্ক: শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানীও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ, পুরোহিত ও সেবাইতদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পরে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button