গ্রাম বাংলাদেশবাংলা

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আবারও একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হ‌ওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকালে মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করতে গেলে স্বজনদের চোখে পড়লে বিষয়টি জানাজানি হয়।

কাউসার রহমান দুলাল নামে এক পথচারী জানান, লোকজনের সমাগম দেখে আমি কবরস্থানে যায়। পরে দেখি করব খুঁড়ে পাঁচটি কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রসাশনের দৃষ্টি কামনা করছি বিষয়টি তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button