গ্রাম বাংলাদেশবাংলা

মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: নিখোঁজের এক দিন পর মাদারীপুরে একটি বিল থেকে রুদ্র দাস (৪৫) নামে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে ডাসার উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিলের পানি থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুদ্র দাস ডাসার উপজেলার ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী রুদ্র দাস দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রোববার সকালে ডাসারের খিলগ্রামের ডাইআর বিলে আব্দুর রাজ্জাক নামে অন্য এক শ্রমিক জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মাদারীপুরে ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button