ধর্ম

প্রখ্যাত আলেম মাওলানা আবদুল হান্নানের ইন্তেকাল

ধর্ম ডেস্ক: প্রখ্যাত পাকিস্তানি আলেম, খতিব ও জনপ্রিয় বক্তা মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ইন্তেকাল করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি মারা যান।

জানা গেছে, গত দুই দিন ধরে মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী গুরুতর অসুস্থ ছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতার ছবি ও ভিডিও শেয়ার করে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ছিলেন ইসলামি জ্ঞান, ওয়াজ-নসিহত ও বক্তৃতার অঙ্গনে পরিচিত মুখ। তার বিভিন্ন বক্তব্য ও বয়ান সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে প্রচারিত ও শেয়ার হতো।

সংশ্লিষ্ট খবর

Back to top button