গ্রাম বাংলাদেশবাংলা

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পারভেজ হাসান (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ হাসান আইরমারী নতুনপাড়া গ্রামের জামাত আলীর ছেলে।

জানা গেছে, আইরমারী নতুনপাড়া আয়মনা মাদবর উচ্চ বিদ্যালয়ের সামনে ফকির আলীর দোকানে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। পরে পারভেজ হাসান ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারটিতে চেক করতে যান। এরপর তারটি চেক করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন পারভেজ। একপর্যায়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, পারভেজ চলতি বছরে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। কলেজে ভর্তির আগেই এমন মৃত্যুতে শোকাভিভূত পুরো এলাকাবাসী।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button