গ্রাম বাংলাদেশবাংলা

সীমান্তে কয়লা আনতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের মেঘালয় পাহাড়ে কয়লা আনতে গিয়ে ইউনুছ আলী নামে এক বাংলাদেশি শ্রমিক গর্তে পড়ে নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টম্বর) সকালে লালঘাট সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে অবৈধভাবে কয়লা আনতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুছ আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের ছমির আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দিক ইউনুস আলীসহ কয়েকজন শ্রমিক লালঘাট সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে অবৈধভাবে কয়লা আনতে ভারতের মেঘালয় পাহাড়ের বেপানাক নামক স্থানে যান। একপর্যায়ে গর্তে প্রবেশ করে কয়লা কুড়ানোর সময় হঠাৎ তিনি পাথরের চাপায় পড়েন। এসময় তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা ওপরে উঠতে পারলেও সে আর উঠতে পারেননি। পরে সঙ্গে থাকা শ্রমিকরা বাড়িতে খবর দিলে স্বজনরা গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুনেছি বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের মেঘালয়ে কয়লা আনতে গিয়ে গর্তে পড়ে এক শ্রমিক মারা গেছেন। স্বজনরা তার লাশ উদ্ধার করে বাসায় নিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button