জাতীয়

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় নেতা মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। অবস্থার আরও অবনতি হলে বুধবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এর আগে সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার পাকস্থলী ওয়াশ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button