আইন-বিচারগ্রাম বাংলাদেশবাংলা

জামালপুরে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত। একই সঙ্গে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নেন সলই মন্ডল পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে আসলাম হোসেন একই গ্রামের তালাকপ্রাপ্ত এক নারীকে ২০২৩ সালের ২০ জুলাই রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর বাবার বাড়িতে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আসলাম হোসেনকে আসামি করা হয়। মামলায় ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার প্রধান আসামি আসলাম হোসেন এর যাবজ্জীবন কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেন।

আদালতে আসলাম হোসেনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button