বাংলাদেশ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সময়োপযোগী একটি নতুন সাইবার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ভুয়া তথ্যের কারণে সমাজে যাতে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয় এবং সাংবাদিকতার স্বাধীনতায় যেন হস্তক্ষেপের সুযোগ না থাকে, সেসব বিষয় বিবেচনায় রেখেই আইনটি প্রণয়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ভুয়া তথ্যের বিস্তার রোধের পাশাপাশি সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে মতপ্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, এসব বিষয় সামনে রেখে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সাইবার আইন তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, শুধু নতুন আইন প্রণয়ন করলেই হবে না, আইনটি যাতে কোনোভাবেই অপব্যবহারের হাতিয়ার হয়ে না ওঠে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আইন প্রণয়নের পুরো প্রক্রিয়ায় এই বিষয়টি মাথায় রাখা হচ্ছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button