বাংলাদেশপ্রধানমন্ত্রী

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধীদলকে সঙ্গে নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে সরকার সচেতন। তবে বর্তমান পরিস্থিতির জন্য বর্তমান সরকার দায়ী নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, ‘এটা বর্তমান সরকারের তৈরি নয়, এটা ফ্যাসিস্ট সরকারের তৈরি।’

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, পাশের একটি বিশেষ দেশকে সুবিধা দিতে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলন কিংবা নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, বিভিন্ন সময়ে দেশকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে বিএনপি টেনে তুলেছে। বর্তমান সরকারও বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষের জাতীয় সংসদের প্রতি প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button