বাংলাদেশ

প্রতিটি ইউনিয়নে একটি করে স্থায়ী খেলার মাঠ হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

য়নে একটি করে স্থায়ী খেলার মাঠ হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলাকে দেশের সর্বস্তরে ছড়িয়ে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে স্থায়ী খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পাশাপাশি উপজেলা পর্যায়ে চলমান মিনি স্টেডিয়াম নির্মাণের কাজও দ্রুত শেষ করা হবে বলে জানান তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের সখিপুরের হাবিব উল্যা কলেজ মাঠে শরীয়তুন হাবিব স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘হাবিব উল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমেই একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে উঠবে। খেলাধুলার সঙ্গে তরুণ ও যুবসমাজকে সম্পৃক্ত করা গেলে তাদের মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে। এজন্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাধুলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, “এর মাধ্যমে আমরা বিশ্বাস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।”

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান কিরন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, পুলিশ সুপার রওনক জাহান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তুন হাবিব স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস এম এ হামিদ।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে হাবিব উল্যা কলেজ মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। আরশিনগর ফুটবল একাদশ ও ডিএমখালি চরচান্দা ফুটবল একাদশের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচের ফল গড়ায় ট্রাইবেকারে। শেষ পর্যন্ত আরশিনগর ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডিএমখালি চরচান্দা ফুটবল একাদশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button