গ্রাম বাংলাদেশবাংলা

মাদক বহনের সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে মা-ছেলে আটক

চাঁদপুর প্রতিনিধি: মাদক বহন করে নিয়ে যাওয়ার সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে দুই কেজি গাঁজাসহ রহিমা বেগম (৫০) ও আব্দুল করিম (২৮) নামের দুইজনকে আটক করেছে নৌ থানা পুলিশ। তারা সম্পর্কে মা-ছেলে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লঞ্চঘাট এলাকায় সদর নৌ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হেফাজত থেকে দুই কেজি গাঁজা জব্দ করে।

আটকরা হলেন– কুমিল্লা জেলার মিশ্রি গ্রামের মৃত বিল্লাল হোসেনের স্ত্রী রাহিমা বেগম ও ছেলে আব্দুল করিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশে এসেছিলেন।

পুলিশ জানায়, আটকদের দেওয়া তথ্য এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জব্দ করা গাঁজার উৎস, সরবরাহকারী ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। একইসঙ্গে এই মাদক চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

চাঁদপুর নৌ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজমগীর হোসাইন বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button